,

সালমানের সঙ্গে রুনার সৌজন্য সাক্ষাত

Salmanবিনোদন প্রতিবেদক : ভারতের নয়াদিল্লীতে অবস্থান করছেন উপমহাদেশের গুণী সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতেই দিল্লীতে হাজির হয়েছেন তিনি। সংবাদ সম্মেলন শেষে ভারতের গুণী শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তিনি। গত মঙ্গলবার হাজির হয়েছিলেন কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকরের বাসায়। এছাড়া গতকাল বলিউডের হার্টথ্রব অভিনেতা সালমান খানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেছেন তিনি।

সাক্ষাত শেষে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রুনা লায়লা। ফেসবুকে লিখেছেন, ‘ওয়ান অ্যান্ড ওনলি সালমান খানের সঙ্গে সাক্ষাত করলাম। জয় হো!’

এ বছর চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে শিল্পীকে বিষয়টি জানিয়েছে। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে রুনা লায়লার হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে। তার আগে বুধবার দিল্লীতে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছে তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা