,

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন পোপ ফ্রান্সিস

photo-1458212821প্রযুক্তি ডেস্ক : তাঁর সঙ্গে ছবি তোলার জন্য সবাই আকুল থাকে। যেখানে যান সেখানেই ছবি তোলার জন্য ভক্তদের সময় দিতে হয়। তিনি ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

এতদিন তাঁর নিজের অ্যাকাউন্ট ছিল না ইনস্টাগ্রামে। এবার ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপ ফ্র্যান্সিসের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হবে। আর সেখানেই তার বিভিন্ন সফরের ছবি আপলোড করা হবে।

আগামী ১৯ মার্চ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালু হবে বলে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই দিনটি ঠিক করেছেন পোপ নিজেই। কারণ এই দিন পোপ হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি হতে যাচ্ছে।

ইনস্টাগ্রামে পোপ ফ্র্যান্সিসকে পাওয়া যাবে ‘Franciscus’ নামের অ্যাকাউন্টে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট।

৭৯ বছর বয়সী আর্জেন্টাইন পোপ ফ্র্যান্সিস এরই মধ্যে টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। @Pontifex ঠিকানায় পাওয়া যাবে তাঁর টুইটার অ্যাকাউন্টটি। নয়টি ভাষায় টুইট করা হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। এতে ফলোয়ার রয়েছে ৯০ লাখ।

এর আগে ভ্যাটিকানের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই পোপের ছবি তুলে শেয়ার দেওয়া হতো।

তবে এখন থেকে পোপ ফ্র্যান্সিসের অ্যাকাউন্টটি পোপ নিজেই চালাবেন, না ভ্যাটিকানের পক্ষ থেকে তা চালানো হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা