,

মাদাম তুসোয় বসছে মোদির মূর্তি

photo-1458211447আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের পাশে স্থায়ীভাবে ঠাঁই পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাজ্যের মাদাম তুসোর জাদুঘরে এবার বসতে চলেছে মোদির মোমের মূর্তি।

জাদুঘর কর্তৃপক্ষের বরাতে একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই ওই মূর্তি উন্মোচিত হবে। তবে উদ্বোধন অনুষ্ঠানে মোদি নিজে উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি।

তবে মোদি তাঁর মোমের মূর্তি মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমে মাদাম তুসো মিউজিয়াম কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারিনি। বিশ্বের বড় বড় ব্যক্তিত্বের মোমের মূর্তি শোভা পায় এই মিউজিয়ামে। তাঁদের সঙ্গে নিজেকে এক পঙক্তিতে রাখার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু আমাকে যখন বলা হয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগন এবং দর্শকদের দেওয়া ভোটের ভিত্তিতে। তারপরে আমি আর রাজি না হয়ে পারিনি।

দিল্লির ৭ নম্বর রেসকোর্সে এখন নিয়মিতভাবে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিউজিয়াম শিল্পীদের নানা বৈঠক। চলছে মোদির শরীরের মাপ ও অন্যান্য বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়ার কাজও। শুধু লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামেই নয়, মোদির মোমের মূর্তি নাকি দেখা যাবে হংকং, সিঙ্গাপুর, ব্যাংককসহ বিভিন্ন জাদুঘরেও।

এদিকে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের গনমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে জনপ্রিয় ও প্রভাবশালী চরিত্র মোদি। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরেই ফলোয়ার বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। তাই তাঁর মোমের মূর্তি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এশিয়ার চারটি জাদুঘরে মোদির মূর্তিতে ক্রিম রঙের মোদি কুর্তা পরানো হবে। দর্শকরা মোদিকে ভারতীয় রীতি অনুযায়ী জোড় হাতে নমস্কারের ভঙ্গিমায় দেখতে পাবেন।

এর আগে ভারতীয়দের মধ্যে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এবং হৃত্বিক রোশনের মূর্তি মাদাম তুসোতে বাসানো হয়েছিল। এই প্রথম ভারতীয় কোনো রাজনীতিবিদ হিসেবে মোদির মোমের মূর্তি স্থান পেতে চলেছে বিখ্যাত ওই জাদুঘরে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা