,

ছন্দে ফেরার দুর্নিবার চেষ্টায় সৌম্য

45222_fস্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম সেরা আবিষ্কার ছিল বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পেস বোলিং বিভাগটাকে রীতিমতো পোক্ত করে দিয়েছিল মুস্তাফিজুরের আর্বিভাব। ওই বছরই বাংলাদেশ পেয়েছিল সৌম্য সরকারকে। সৌম্যর অন্তর্ভুক্তি ব্যাটিংয়ে যোগ করেছিল নতুন মাত্রা। ওপেনিংয়ে তামিম ইকবালই ম্লান হয়ে যাচ্ছিলেন সৌম্যর ব্যাটের সৌন্দর্যের পাশে।

এ বাঁহাতি ওপেনারের ব্যাটিং প্রশান্তির ধারা বয়ে আনতো সবার চোখে, তাও এক পলকেই। এক তাজা সুবাতাসের সঙ্গে যেন বারুদের গন্ধ ছড়াতো তার ব্যাটিং। ওয়ানডেতে একটি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি দিয়ে ২০১৫ বছর শেষ করেছিলেন সৌম্য। শেষ ম্যাচটাতেও ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন।

কিন্তু ২০১৬ আসতেই কেমন বিবর্ণ হয়ে গেল সৌম্যর ব্যাট। উইকেটে যাচ্ছেন আর আসছেন। ব্যাটে নেই ছন্দের গান, বারুদের ছাপ। আক্রমণের সুর কেটে ভেসে আসছে বিষাদের রাগিনি। বছরের শুরু থেকেই এ তরুণের ব্যাটিং দেখে সাবেক ক্রিকেটার, দলের কর্মকর্তা, বোর্ড পরিচালক, সমর্থক থেকে শুরু করে সবার মনেই একই প্রশ্ন জাগছে, নতুন বছরে এ কোন সৌম্য হাজির হলেন?
যার ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্বের সাবেক বাঘা বাঘা ক্রিকেটাররাও বিমুগ্ধ। সন্ধ্যের ব্র্যান্ডির আসর বাদ দিয়ে যার ব্যাটিং দেখতে বসে যেতে রাজি কোটি বাঙালি। অথচ ২০১৬ সালে ১৩ ম্যাচ খেলে হাফ সেঞ্চুরি শূন্য সৌম্য। সর্বোচ্চ ৪৮ রান গত ২ মার্চ ঢাকায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। চল্লিশের ঘরে আরেকটি স্কোর আছে। তা ৪৩ রান, জিম্বাবুয়ের বিরুদ্ধে জানুয়ারিতে খুলনায়। বুধবার ইডেনে আমিরের বলে বোল্ড হলেন যেন, থল-কূল হারিয়ে। গুড লেন্থের বলটার নাগালই পেলেন না সৌম্য। নিজের সেরা সময়ে এমন বলকেও কবজির কারুকাজে মিড উইকেট দিয়ে অনেকবার সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি।

নিজের ফর্ম নিয়ে আর সবার মতোই চিন্তিত সৌম্য। বৃহস্পতিবার কলকাতার নেতাজী সুবাস বোস এয়ারপোর্টে জানিয়েছেন, বাজে সময় কাটিয়ে উঠতে বাড়তি সময় দিচ্ছেন নেটে। নিজেকে ফিরে পেতে সব চেষ্টাই করছেন। অতীতের ভালো সময়গুলোতে খেলা ইনিংসের ভিডিও দেখছেন। কিন্তু শেষ রক্ষা হবে কি? তবে এটা নিশ্চিত যে, ওপেনিংয়ে সৌম্যর দুর্বিনীত, বিস্ফোরক ব্যাটিংটা খুব মিস করছে বাংলাদেশ বিশ্বকাপে।

নিজের ফর্ম নিয়ে সৌম্য বলেছেন, “ব্যক্তিগত ফর্ম নিজের কাছে, আপনার সবাইও দেখেছেন একটু খারাপ যাচ্ছে। চেষ্টা করছি ফর্মে ফিরতে। অনুশীলনে বাড়তি সময় দিচ্ছি। ভুলগুলো কোথায় হচ্ছে বের করার চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচগুলোয় রান পাব।”

ভুল ঠিক করার উপায়গুলো জানতে চাইলে এ তরুণ বলেন, “একেকজনের পথ একেকরকম থাকে নিজেকে ফিরে পাবার। অনেকে হার্ডওয়ার্ক করে, অনেকে চিন্তা করে নিজেকে ফিরে পায়। আমিও সেটা বোঝার চেষ্টা করছি কোনটা করা উচিত। আপাতত দুটিই করছি ও ভাবছি আমি নিজে।”

ভালো সময়ের ভিডিও দেখছেন সৌম্য। জানালেন, “হ্যাঁ, সবসময়ই দেখি। এটাই এখন সবচেয়ে বেশি করছি যে, নিজের ভালো ইনিংসগুলিতে যেভাবে খেলেছিলাম সেটা দেখে এখন পার্থক্যটা বের করার চেষ্টা করছি। সেরকম সুনির্দিষ্ট কোনো ইনিংসটা। সব ভালো ইনিংসই দেখছি। যেমন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে যে ডাবল সেঞ্চুরি করেছিলাম, সেটার ভিডিও পর্যন্ত দেখছি। ওই গুলো কি ছিল বা এখন কেমন হচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করছি।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে