,

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন চান কানাডার প্রধানমন্ত্রী

4bk3f21bc5dc8a51mp_620C350আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন লাভের চেষ্টা চালাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ২০২১ সাল থেকে যেসব দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কাজ করবে তার মধ্যে কানাডা থাকবে বলে আশা করেন তিনি। খবর-রেতে।

ট্রুডো বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে তার দেশ আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। দেশটি সর্বশেষ ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। ২০১০ সালের নির্বাচনে পর্তুগালের কাছে হেরেছিল কানাডা। এর আগে ১৯৪০ এর দশক থেকে ছয়বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে দেশটি।

২০২১ সালের নির্বাচনে আয়ারল্যান্ড ও নরওয়ে হবে দুটি গুরুত্পূর্ণ প্রতিযোগী। সে কারণে কানাডাকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে ছোট দেশগুলোর জন্য অনেক সহযোগিতা ও রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে হবে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এছাড়া, রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে অবস্থান কিছু নমনীয় করার প্রয়োজন হবে বলেও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সর্বশেষ নির্বাচনে কানাডাকে নিরাপত্তা পরিষদের আসন পেতে প্রায় এক কোটি ডলার খরচ করতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা