বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় ৬ যুবলীগ কর্মী নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

1মেহেরপুর : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুরে পিকনিকের বাসের ধাক্কায় ছয় যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এতে আরও কমপক্ষে ১৪ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহর থেকে নছিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আনিসুর রহমান আনিস (৪০), নজমুল হোসেন (৩৫), টুকু মিয়া (২৮), তুফান (৩৫) ও সৌরভ হোসেন (৩৫), মিঠুন (৩০)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে বিকেলে জেলা শহরের আসেন যুবলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নছিমনযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌঁছলে মুজিবনগর থেকে ফেরা একটি পিকনিকের বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যুবলীগ কর্মী নিহত হন। আহত অবস্থায় ১৫-২০ জনকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে আরও তিন যুবলীগ কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে পাঁচ জনকে রামেক হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে আরও এক যুবলীগ কর্মী মারা যান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও দুই জনকে ফামেক হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় উত্তেজিতা জনতা বাসটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তবে পালিয়ে রক্ষা পান বাসের যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বাসটি পাবনা জেলা থেকে পিকনিকে এসেছিল বলে ধারণা করছেন তিনি। দুর্ঘটনার পর বাসের যাত্রী ও চালক পালিয়ে গেছেন। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান