বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই নারীর বর্ণনায় বাংলাদেশের অর্থ চুরির ঘটনা (ভিডিওসহ)

images (30)বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের অবৈধ লেনদেনের ঘটনাটি ফিলিপাইনের ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান জানতেন। এর সঙ্গে তাঁর এক ‘বন্ধু’ জড়িত।ব্যাংকটির সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক সান্তোস দেগুইতো এ দাবি করেছেন। সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এই নারী আরো বলেন, তানের ওই বন্ধুর নাম কিম ওং। যে ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চুরির লাখ লাখ ডলার তোলা হয়েছে, তার একটি ওই কিমের।দেগুইতো বলেন, ২০১৫ সালের মে মাসে কিম ওং তাঁর কাছে চারজনকে পাঠান। তাঁদের নাম মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার লারগ্রোসাস, আলফ্রেড সান্তোস ভারগারা ও এনরিকো তিওদোরো ভাসকুয়েজ। এই চারজনই কেলেঙ্কারিতে জড়িয়ে অন্য অ্যাকাউন্ডগুলো খোলেন।

দেগুইতো বলেন, ‘আমি পাঁচ ব্যক্তির সঙ্গে সোলেয়ার হোটেলে দেখা করেছি। যেমনটা আমি আগেও রেডিওতে সাক্ষাৎকারে বলেছি, ব্যবস্থাপক হিসেবে আমি মার্কেটিংয়ের জন্য শাখার বাইরে যেতেই পারি।’ তিনি বলেন, ‘সোলেয়ারে পাঠানো ওই পাঁচ ব্যক্তির কথা আমাকে বলা হয়েছিল। ওই পাঁচজন সেখানে সব কাগজপত্র দিয়ে অ্যাকাউন্ট খোলার ফরম পূরণ করেছিল।’কেন তাঁদের সঙ্গে দেখা করতে হোটেলে গেলেন-এমন প্রশ্নের জবাবে দেগুইতো বলেন, ‘কিম ওং ব্যাংক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু। এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা পেতে পারেন।’

ব্যবসায়ীর ডলার অ্যাকাউন্ট

কিম ওং এবং অন্যদের খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলো ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে আট কোটি ১০ লাখ ডলার আসার আগ পর্যন্ত অব্যবহৃত ছিল। এরপর তা স্থানীয় ব্যবসায়ী উইলিয়াম গোর ডলার অ্যাকাউন্টে পেসো করে দেওয়া হয়।দেগুইতো বলেন, কিম ওংয়ের আদেশে ৫ ফেব্রুয়ারি উইলিয়াম গোর ডলার অ্যাকাউন্টটি খোলা হয়। ওই দিনই তাঁদের ব্যাংকে আট কোটি ১০ লাখ ডলার ঢোকে।তবে ব্যবসায়ী গো অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কিমের নির্দেশটি জানতেন কি না, দেগুইতো তা যাচাই করেননি।

উচ্চপর্যায় থেকে নির্দেশ গিয়েছিল?

দেগুইতো আরো বলেন, অবৈধ অর্থ তাঁর জুপিটার শাখায় পৌঁছার আগে আদেশ পাস করে আরসিবিসির প্রধান কার্যালয়।দেগুইতো দাবি করেন, তিনি হঠাৎ করেই এত বিশাল পরিমাণ অর্থ আসার বিষয়টি প্রধান কার্যালয়ের নজরেও আনেন। কিন্তু তারা কোনো লাল নোটিশ দেয়নি।‘এমনকি আরসিবিসির ট্রেজারি শাখা ডলারগুলো পেসোতে পরিবর্তন করেও দেয়,’ বলেন দেগুইতো। তাঁর দাবি, প্রেসিডেন্ট তান লেনদেনের বিষয়টি জানতেন।তবে লরেঞ্জো তান লেগুইতোর সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিবৃতি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান