,

ছক্কার আসল রাজা গেইল!

237085স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ক্রিস গেইলের জ্বলে ওঠা মানেই বুঝি রেকর্ড বইয়ে কাটাছেঁড়া। গতকালকের ম্যাচটাই যেমন। ইংলিশ বোলারদের তুলোধুনো করে ৪৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসটিও নতুন করে লিখতে বাধ্য করেছে অনেকগুলো রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কোনো ব্যাটসম্যান দুটি সেঞ্চুরি হাঁকাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই দুইটি ছক্কার কীর্তি এত দিন ছিল শুধু ব্রেন্ডন ম্যাককালামের। এই রেকর্ড ছুঁয়ে আপাতত তৃপ্ত গেইল কিন্তু ম্যাককালামের আরেকটি রেকর্ড ভেঙে​ই দিয়েছেন। বসেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ ছক্কার মালিকের আসনে।

কালকের ইনিংসটিতে আছে এগারোটি চোখ ধাঁধানো ছক্কা। ছোট ক্রিকেটের ক্যারিয়ারে গেইলের ছক্কা হয়ে গেল ৯৮টি। কদিন আগে অবসরে যাওয়া ম্যাককালামের ছক্কা ৯১টি। তবে ‘গেইলীয়’ ব্যাপারটি হচ্ছে, ম্যাককালাম ৯১ ছক্কা মেরেছিলেন ৭১ ম্যাচে। আর গেইল ৯৮টি ছক্কা ঝুলিতে ভরেছেন মাত্র ৪৬ ম্যাচে! অর্ধেক ম্যাচেই ম্যাককালামের চেয়ে বেশি ছক্কা, বুঝুন কী ‘জিনিস’ গেইল!
এতক্ষণ তো গেল শুধু টি-টোয়েন্টির কথা। অন্য ফরম্যাটগুলোতেও কিন্তু গেইল খুব একটা পিছিয়ে নেই। টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তৃতীয় অবস্থানে গেইল, ৯৮টি ছক্কা মেরে। গত দুই বছর ধরে টেস্ট খেলেননি। না হলে টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটির পাশে তাঁরই নাম থাকত। অবসর নেওয়ার আগে যেটি ১০৭-এ নিয়ে গেছেন ম্যাককালাম। টেস্টে ১০০ ছক্কা আর একজনেরই আছে, অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টে ১০০টি ছয় মেরেছিলেন তিনি। ওয়ানডেতেও ছক্কার রেকর্ডে তিনে আছেন গেইল। ২৬৯ ম্যাচে তাঁর ২৩৮ ছক্কা। এখানে সবার ওপরে আফ্রিদির ৩৫১ ছক্কা, দুই জয়াসুরিয়া ২৭০টি।
সব ধরনের ক্রিকেট মিলিয়ে আফ্রিদিকেই ছক্কার রাজা বলতে হবে। তবে গেইল হয়তো ছিটকেই ফেলবেন তাঁকে। দুজনের ছক্কার লড়াইটা জমেছে বেশ। সব ফরম্যাটে ৪০০-এর বেশি ছক্কা আছে কেবল এই দুজনেরই।
আর এখানে ৫২০ ম্যাচে ৪৭৩টি ছক্কা মেরে একে আফ্রিদি। গেইলের ছক্কা ৪৩৪টি, খেলেছেন ৪১৮ ম্যাচ। আফ্রিদির চেয়ে ৩৯টি ছক্কা পিছিয়ে আছেন। তবে গেইল খুব বেশি দিন পিছিয়ে থাকবেন কি?
তার পরও পিছিয়ে তো আছেন। তবু আফ্রিদিকে হটিয়ে ছক্কার রাজা কেন তাঁকে বলা হচ্ছে? ছক্কা নয়, ম্যাচের দিকে তাকান। আফ্রিদির চেয়ে ১০২ ম্যাচ কম খেলেই আফ্রিদিকে প্রায় ধরে ফেলেছেন গেইল!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা