,

অনৈতিক কাজ, এসআই ও নারী পুলিশ প্রত্যাহার

3কুষ্টিয়া অফিস : কুষ্টিয়ার খোকসায় থানা কোয়ার্টারের ভেতরে এক বাসায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক উপপরিদর্শক ও এক নারী পুলিশ সদস্যকে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ ও কোয়ার্টারের বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার রাতে খোকসা থানার একজন উপপরিদর্শক (এসআই) ও একজন নারী পুলিশ সদস্যকে থানার ভেতরে কোয়ার্টারের এক বাসায় আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এ সময় থানার এক কর্মকর্তা ওই কোয়ার্টারের দরজায় তালা লাগিয়ে দেন। একপর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে দরজার তালা খুলে তাঁদের থানায় আনা হয়।

অনৈতিক সম্পর্কের অভিযোগে গভীর রাতে তাঁদের কুষ্টিয়া পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল দশটায় ওই দুজন খোকসা থানা ছেড়ে পুলিশ লাইনে চলে যান।

এ ব্যাপারে জানতে চাইলে প্রত্যাহার হওয়া এসআই সাংবাদিকদের জানান, তাঁর বিরুদ্ধে পুলিশের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছে। ঘটনার রাতে তিনি ওই নারী পুলিশ সদস্যের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন বলে দাবি করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালেই ওই দুজনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা