,

ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে হার টাইগ্রেসদের

womens_match_report_BG_423610516নারীদের টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশ মেয়েদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে নিগার সুলতানা সর্বোচ্চ ৩৫ রান করেন। ২৮ বলে ৪টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে এ রান করেন নিগার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। ফারজানা হক ও রুমানা আহমেদ দু’জনই সমান ১৯ রান করে আউট হন।ইংল্যান্ডের আনা স্রুবসোল সর্বোচ্চ দু’টি উইকেট নেন। ক্যাথরিন ব্রান্ট, ড্যানিলি হ্যাজেল ও জেনি গান নেন একটি করে উইকেট।
ইংলিশ মেয়েদের দেয়া চ্যালেঞ্জিং সংগ্রহ টপকাতে নেমে ৪৬ রান তুলতেই টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। এর পর পঞ্চম উইকেট জুটিতে সালমা খাতুন ও নিগার সুলতানা ৬৪ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান। এর আগে আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে চার্লট এডওয়ার্ডস ৫১ বলে ৬০ ও মিডল অর্ডারে নামা নাটালি সিভারের ২২ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ইংলিশরা।
টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অধিনায়ক জাহানারা আলম। একটি করে উইকেট লাভ করেন সালমা খাতুন, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ।
আগামী ২০ মার্চ মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে জাহানারা আলমের দল। ২৪ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হারের ফলে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে সালমা-জাহানারারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা