,

মালয়েশিয়ায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতার

Malayshia_739114967মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে কিছু দুরে পুচং-এর আইওআই মল থেকে প্রায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে তিন ঘণ্টার ওই অভিযানে, প্রায় ১৫০টি রেস্টুরেন্টে প্রায় ৫০০ শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।
দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাসির কুজাত জানান, ‘আমাদের কাছে বিভিন্ন স‍ূত্রে তথ্য আসে, এই মলে নিয়োগকর্তারা প্রচুর অবৈধ কর্মচারীদের কাজে নিয়োগ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত অভিযান”।  গ্রেফতারকৃতদের প্রথমে বুকিত জলিল ডিটেনশন সেন্টার এ নেওয়া হয়। প্রায় ১২০ জন ইমিগ্রেশন অফিসার এই অভিযানে পরিচালনা করেন।
ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা