,

সবার ওপরে বাংলাদেশি পাঁচ ক্রিকেটার

BD-cricketer20160317121858বিশ্বকাপ টি-টোয়েন্টির ষষ্ঠ আসর বসেছে এবার ভারতে। টানা সবগুলো বিশ্বকাপ খেলে যাওয়া চাট্টিখানা কথা নয়। সেই অসম্ভব কাজকেই সম্ভব করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে। সেই থেকে এবারের বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ১৯ জন। যেখানে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

বাংলাদেশের তারকার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম সবগুলো বিশ্বকাপে খেলেছেন। এছাড়া এই তালিকায় রয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং যুবরাজ সিং; ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডুয়েইন ব্রাভো, দীনেশ রামদিন। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং জেপি ডুমিনি। শ্রীলংকার লাসিথ মালিঙ্গা এবং তিলকারত্নে দিলশান। নিউজিল্যান্ডের রস টেলর এবং ন্যাথান ম্যাককালাম সবগুলো বিশ্বকাপে খেলেছেন।

পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ছাড়া তাদের দেশ থেকে আর কোনো ক্রিকেটার সবগুলো টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। প্রতিটা বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে লাসিথ মালিঙ্গা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তাই বিশ্বকাপে তার উইকেট সংখ্যাটাও বেশি। আর সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা