,

আশুগঞ্জে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

download (49)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস হাসানের নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোররাতের কোনো একসময় উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিস হাসান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ভোররাতে কোনো একসময় দুর্বৃত্তরা আমার তারুয়া বাজারের কাছে ২ ও ৫ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার নির্বাচনী প্রচারণা পত্র, লিফলেট, পোস্টার, ব্যানার ও নৌকা প্রতিক পুড়ে গেছে। নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য এবং কর্মীদের আতংকিত করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা