,

সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-২    

news_img (4)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বরোড মোড়ে দুপুর ১২টায়  মাইক্রো বাসের ধাক্কায় আলমগীর (২১) নামের এক যুবক ও গত বুধবার রাত ১০টায়   সরাইলের   রসুলপুর   এলাকায়  ট্রাক্টরের   চাপায়   গোলাপ   মিয়া   (৪৭)   আরেক   ব্যক্তি   নিহত হয়েছে।   নিহত   দুইজনের   বাড়ি   একই   ইউনিয়নের   চুন্টা   ও  রসুলপুর   গ্রামে।   পুলিশ   ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে রিকশা আরোহী ছিল   আলমগীর।   ঢাকা   থেকে   সিলেটগামী   যাত্রীবাহী   একটি   মাইক্রো   বাস   ওই   রিকশাটিকে পেছনের দিক থেকে চাপা দেয়। আলমগীর সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক মাইক্রোটিকে (ঢাকা-মেট্রো-১৫-৫২০৭) আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আলমগীর চুন্টা গ্রামের মাঞ্জু মিয়ার ছেলে। ওদিকে গত বুধবার রাত১০টার দিকে সরাইল- অরুয়াইল সড়কের রসুলপুর এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ৯ সন্তানের জনক গোলাম মিয়া। লাশ দুটির ময়না তদন্ত শেষে গতকালই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা