,

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট’ বুধবার রাত থেকে তানভীর ‘নিখোঁজ

a1fc4a9d5d3dc1aea8302aff5fb25d9f-Untitled-2.jpg111তানভীর হাসান জোহাকে গতকাল বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি রিজার্ভ চুরির বিষয়ে তানভীর নিজেকে বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট পরিচয় দিয়ে গণমাধ্যমে মতামত দিয়েছিলেন। পরে বাংলাদেশ ব্যাংক জানায়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নে​ই।
তানভীরের স্ত্রী কামরুন্নাহার অভিযোগ করেন, বুধবার রাতে তাঁর স্বামী সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কচুক্ষেত এলাকায় দুটি মাইক্রোবাসে সাদা পোশাক পরা কয়েকজন ব্যক্তি কালো কাপড়ে মুখ বেঁধে তাঁর স্বামী ও তাঁর এক বন্ধুকে তুলে নিয়ে যায়। এরপর বন্ধুকে কিছু দূরে নামিয়ে দিয়ে তানভীরকে নিয়ে চলে যায়। পরে তাঁর বন্ধুর কাছ থেকে তিনি এই তথ্য পান। কামরুন্নাহার অভিযোগ করেন, তিনি রাতেই এ ব্যাপারে কাফরুল থানা ও কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি)‍ করতে গেলে তা পুলিশ গ্রহণ করেনি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তানভীর হাসান জোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলেও করতে পারে। তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত নন। আজ বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে বিশেষজ্ঞ মতামত দেওয়া তানভীর হাসান জোহার সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ​ইসিটি) বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবেও কর্মরত নন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা