,

গলা কেটে দুই মেয়েকে খুন করলেন মা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে মায়ের হাতে দুই সন্তানের হত্যার ঘটনা ঘটেছিল বাংলাদেশ। এবার এমনি আর একটি ঘটনা ঘটলো ভারতের হায়দ্রাবাদে। বুধবার সন্ধ্যায় মায়ের হাতে খুন হলো দুই কন্যা শিশু। তাদের একজনের বয়স আট এবং অপরজনের বয়স তিন বছর। এ ঘটনায় ঘাতক মাকে আটক করেছে পুলিশ।

2016_03_17_16_28_49_zAzzKShsaQ3lYhDDP3u7Iz4KBHVgYm_original

পুলিশ জানায়, রজনী চুটকে (৪০) নামের ওই মা তার সন্তানদের পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন। নিহত একজনের নাম আশ্বিকা (৮), অন্যজন ঐশিকা (৩)। একটি ভাঙা জ্যামের বোতলের ধারালো টুকরো দিয়ে তিনি তাদের হত্যা করেন।বুধবার রাত নয়টার দিকে আশ্বিকা টিভি দেখছিল। তার তিন বছরের বোনটি তখন ঘুমাচ্ছিল। এসময় তার মা এসে দুই মেয়েকে খুন করেন এবং ঘর থেকে বেরিয়ে যান। অবশ্য এর আগে তিনি নিজের এক বন্ধুকে একটি ক্ষুদেবার্তা পাঠান। বার্তাটিতে লিখেছিলেন, ‘আমি আমার সন্তানদের সবরকম অত্যাচার থেকে ‍মুক্তি দিতে যাচ্ছি’।

 

ঘটনার আধ ঘণ্টা পর তার স্বামী বিনয় চুটকে বাড়ি ফিরে দেখেন সদর দরজা খোলা। স্ত্রী বাড়িতে নেই। ঘরে ঢুকে তিনি দেখেন, তার এক মেয়ে বিছানার নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অন্যজন পড়ে আছে ঘর সংলগ্ন বাথরুম।এর কিছক্ষণ পরই রজিনী বাড়িতে ফিরে আসেন। তিনি স্বামীর কাছে মেয়েদের খুন করার কথা স্বীকার করেন। মেয়েদের হত্যা করার পর তিনি নিজেও হুসেইনসাগর লেকে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি।

 

এ ব্যাপারে পুলিশের একজন উর্ধ্বতম কর্মকরতা প্রকাশ রেড্ডি বলেন, মেয়েদের হত্যা করার পর তিনি নিজেকে পবিত্র করতে ট্যাঙ্ক বান্ড এলাকায় যান এবং সেখান থেকে ঘেরে ফেরার পথে তিনি আত্মসমর্পন করেন।এ সম্পর্কে এমবিএ গ্রাজুয়েট রজনী তার জবানিতে বলেন, গত ছয় মাস যাবৎ তিনি তার স্বামীকে সন্দেহ করে আসছিলেন। তিনি আরো দাবি করেন, তার স্বামী মেয়েদের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। তার বড় মেয়ে তাকে জানিয়েছিল যে, কেউ একজন তার শরীরে অযাচিতভাবে স্পর্শ করেছিলো এবং সে তার বাবাকে দেখলে ভয়ে কাঁপতো। এ নিয়ে এই দম্পতির মধ্যে গত কয়েক দিন ধরে কলহ চলছিল বলেও জানা গেছে।

 

রজনী পুলিশকে আরো জানিয়েছেন, ‘মেয়েদের খুন করার কারণে আমি দুঃখিত। কিন্তু এর মাধ্যমে আমি তাদের মুক্তি দিয়েছি।’ তবে পুলিশ এ পর্যন্ত যৌন নির্যাতনের কোন প্রমাণ পায়নি। উল্লেখ্য, সম্প্রতি এই দম্পতি মহারাষ্ট্র থেকে হায়দ্রাবাদ এসেছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা