,

কেন্দ্রীয় নেতাদের কারণে আন্দোলন ব্যর্থ হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায়

 

 

নিজস্ব প্রতিবেদক : বিগত আন্দোলনে কর্মীদের কোনও ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যে যত বড় নেতা, বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতাই তত বেশি। সারাদেশের নেতাকর্মীদের কোনও ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি অনু্ষ্ঠানে তিনি এসব কথা বলেন।

51580_124_96048_116370
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিভিন্ন আন্দোলনে সারাদেশের কর্মীদের কোনও ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

 
কাউন্সিল প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতাকর্মীদের নিজেদের ছবি না দেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ব্যক্তি প্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, গণতন্ত্র ফেরাতে দেশ নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারাদেশের নেতাকর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে