,

নতুন করে জেগে উঠবে নেতাকর্মীরা : মির্জা ফখরুল

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আসন্ন জাতীয় কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরা নতুন করে জেগে উঠবে।’বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে কাউন্সিলস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

Fakhrul1

এসময় তিনি বলেন, ‘১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল সুষ্ঠু হবে। রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এ কাউন্সিল সহায়ক ভূমিকা পালন করবে।’অনেক বাধা বিপত্তি মধ্যেও কাউন্সিলের কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি কাউন্সিল সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘কাউন্সিলের প্রস্তুতি দেখতে সব উপ-কমিটির আহ্বায়কদের নিয়ে আমরা পরিদর্শনে এসেছি।’ বিএনপিতে মোট ২৮০০ জন কাউন্সিলর রয়েছে বলেও জানান তিনি।

 

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী সদস্য কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারমম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ডা এজেডএম জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেত্রী আফরোজা আব্বাস, শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা