,

পুতুল বউ

news-image

Aashiq Rahman বউ গুলি কেমন পুতুলের মত হয় তাইনা?

শাড়ি পড়া টুক টুকে পুতুল !

ভাবেন তো সাদা মাটা আপনার জীবনটায় একদিন একটা পুতুল বউ আসলো।

রোজকার মত না, সেদিন আপনার ঘুমটা ভাঙল একটু অন্য রকম ভাবে। কেউ একজন জানালার পর্দাটা সরিয়ে এক গাদা মিষ্টি রোদ এনে দিল আপনার মুখে। আপনি যেন চোখ বুজে স্বপ্ন দেখছেন, সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। গালের উপর একটা নরম হাত, আর আলতো করে নড়ে চড়ে ওঠা কাচের চুড়ির টুং টাং ঘন্টা!

ঘুম ভেংগে গেছে তবু চোখ বুজে আছেন। চোখ খুলতে ইচ্ছা করছেনা। ইচ্ছে করছে এভাবে কেটে যাক অনন্ত কাল! গালের উপর হাতটা নড়তে থাকুক, নতুন শাড়ির ঘ্রানটা নাকে লেগে থাকুক, কল্পনায় পুতুল বউটার মুখটা ভাসতে থাকুক!

পুতুল টা বুঝে গেছে আপনার দুষ্টুমিটা। ভেজা চুল গুলো বিছিয়ে দিয়েছে আপনার বুকের উপর। আপনার বুকের লোমে খেলা করছে পুতুল বউয়ের দুষ্ট নিশ্বাস। নিজের অজান্তেই গালের নিচে চাপা পড়া হৃৎপিন্ডটা মিস করে গেছে অনেক গুলি পালস! সুখে আপনার দম বন্ধ হয়ে আসছে! আপনি চোখ খুললেন। চোখের সামনে জ্বল জ্বল করছে এক জোড়া আহ্ললাদি চোখ! দুই ভ্রুর মাঝখানে একটা ছোট্ট টিপ আর ছোট্ট নাক ফুলটাও যেন আহ্লাদে গদো গদো হয়ে আছে!!

প্রতিটা বউই এভাবে স্বামীর ঘরে পুতুল সেজে আসে। কাপড়ের আলনায়, কপালের টিপে, বিছানার চাদরে, খাবার প্লেটে, ছোট্ট ঘরের দেয়ালে দেয়ালে এভাবে স্বপ্ন সাজিয়ে দেয়। মা ছেড়ে বাপ ছেড়ে নিজের মাথার বালিশ ফেলে আপনার ছোট্ট হৃতপিন্ড টাকে নিজের ঠিকানা বানায়।

অত:পর আমরা সব কিছু বদলে দেই। তাকে বুঝিয়ে দেই ন্যাকামো ভালো না, বায়না ভালো না, সংসারী হও জীবন সিনেমা না। প্লেট ধরে বসে থেকনা এটা বাপের বাড়ি না!

সত্যি জীবন সিনেমা না এখানে নতুন বউ এক সময় পুরোনো হয়ে যায়, রোজ রোজ এক মুখ ডাল রুটি মনে হয়!

কিন্তু সত্যি ই কি সব সিনেমা মিশন ইম্পসিবল বা ম্যাট্রিক্স হয়? জীবন নিয়ে সিনেমা দেখেন নি? যেখানে ছোট ছোট দুক্ষ কষ্টের পড়েও ভালবাসা নিয়ে ভাল থাকা যায়।

বাবা মা ভাই বোন কখনো পুরোনো হয় না। আপনি এক মুহুর্ত উহফ করে উঠলে যে মেয়েটার বুক টা ধ্বক করে উঠে সে মেয়েটা পুরান হয়ে যাবে?

বউয়ের সামনে একবার আঙুলে সস ঢেলে চিৎকার করে দেখবেন কসম করে বলছি পুতুল টার চোখে আপনি আপনার ব্যাথা আয়েনার মত দেখবেন।

আমাকে নারী বাদী ভাব্বেন না। আমি আসলে প্রচন্ড ভাবে পুরুষ বাদী তাই নারীদের নিয়ে এত কিছু লেখি। আমি জানি প্রতিটা পুরুষের সুখ নারীদের অন্তরে যদি সে নারীকে ভালবেসে পোষ মানানো যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা