,

মালয়েশীয় বিমানের নয়,রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ

 
আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংসাবশেষকয়েকদিন আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটির একটি সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করে অস্ট্রেলিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে পরীক্ষার পর এ দাবি নাকচ করা হয়েছে।
ভারত মহাসাগরের অন্তর্গত ফরাসী মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপপুঞ্জে পাওয়া ওই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। পরীক্ষার পর অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ দুই বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানের নয়।অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর মুখপাত্র ড্যান ও’ ম্যালি এই বিষয়টি নিশ্চিত করেছেন।738fbf2499d1801dfbe5e525070f7c8b-56e97c3d58ad1
ওই ধ্বংসাবশেষটি তদন্ত দলের সদস্য জনি বার্গ খুঁজে পান, যিনি এর আগে গত বছর রিইউনিয়ন দ্বীপ থেকেই অপর একটি ধ্বংসাবশেষ খুঁজে পান। তবে আগের ধ্বংসাবশেষটি নিখোঁজ মালয়েশীয় বিমানের বলে নিশ্চিত হওয়া গেলেও এবারের ধ্বংসাবশেষটি ওই বিমানের নয়।গত বছর ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে দুই মিটার লম্বা ‘ফ্ল্যাপেরন’ নামে পরিচিত বিমানের একটি ডানা খুঁজে পাওয়া যায়। এটিকে নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর বলে নিশ্চিত করে ফরাসি ও মালয়েশীয় তদন্ত দল।

 

২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর নিখোঁজ হয়। দু’বছরেও এর কোনও হদিস পাওয়া যায়নি। ধারণা করা হয়, বিমানটি ভারত মহাসাগরে পতিত হয়েছে। বিমানটিতে বেশিরভাগ যাত্রীই ছিলেন চীন, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার নাগরিক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা