,

চট্টগ্রামে মন্ত্রীপুত্রের ভূমিদখলের পাঁয়তারা

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় পোল্ট্রি ব্যবসায় প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের চট্টগ্রামের দোহাজারীতে অবস্থিত একটি বৃহৎ খামারের জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীর ছেলে মুজিবুর রহমানের নির্দেশে তার ক্যাডাররা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অবস্থিত ওই পোল্ট্রি খামারের জায়গা বুধবার দখলের চেষ্টা চালায়। এ সময় তারা দোহাজারী কাজী পোল্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) শেখ মাসুমুল হাসানসহ সাত কর্মীকে বেধড়ক মারধর করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

4f32ea56e7ec1dcaa6626a3be6c08d2a-56e946e9dcff0

দোহাজারীতে কাজী ফার্মসের কর্মকর্তার ওপরে হামলা-১সন্ত্রাসীদের হামলায় আহত প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুমুল হাসান জানিয়েছেন, সানোয়ারা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীপুত্র মুজিবুর রহমান স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকে উস্কানি দিয়ে কাজী ফার্মসের ওই প্রকল্পের জায়গা দখলে বারবার চেষ্টা চালাচ্ছেন। তিনি জানান, কাজী পোল্ট্রির দোহাজারী খামার প্রকল্পের পাশে মন্ত্রীর ছেলে মুজিবুরের আরেকটি পোল্ট্রি খামার রয়েছে। এর সুযোগ নিয়ে কাজী ফার্মস প্রকল্পের কিছু জায়গা তাদের খামারে যুক্ত করতে চাপ দিচ্ছিলেন মন্ত্রীপুত্র মুজিবুর। কিন্তু কাজী ফার্মসের কর্মকর্তারা এতে রাজি না হওয়ায় গত বছরের মাঝামাঝি থেকেই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীর সহায়তায় ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন তিনি। সর্বশেষ বুধবার সকালেও তারা এ চেষ্টা চালালে তাৎক্ষণিকভাবে কাজী ফার্মসে ৬ জন পাহারাদার নিয়োগ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা