বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে নির্বাচনী ক্যাম্পে গুলিবর্ষণ, আহত ১০

 

 
নিজস্ব প্রতিবেদক : ভারত সীমান্তবর্তী জেলার দৌলতপুর উপজেলার ৬ নং চিলমারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামী লীগ প্রার্থী ও তার ক্যাডার বাহিনী গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2016_02_25_08_13_40_yIWYLu4ChotcULj1hDDVe8NMUGxNuL_original

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী ভবনন্দদিয়ার মাছের হাটসংলগ্ন তার নির্বাচনী অফিসে শতাধিক কর্মী নিয়ে মতবিনিময় করছিল। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে সেখানে অতর্কিত ১৪-১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সোহাগ (২০) ও হিমেল (২২) গুলিবিদ্ধ হয়।

 

এছাড়া কামাল মল্লিক (৫০), তোফায়েল (৩০), শাহজাহানসহ (৪০) ১০ জন আহত হয়। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী জানান, সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছিল। এরই জেরে সে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান