,

শিগগিরই পদ্মা সেতুতে রেললাইন স্থাপনে চুক্তি হবে

 
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে রেললাইন স্থাপনকারী ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে শিগগিরই একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে। পাশাপাশি বঙ্গবন্ধু যমুনা সেতু, চট্টগ্রামে কর্ণফুলী সেতু ও খুলনা-মংলায় রুপসা সেতুসহ দেশের প্রধান প্রধান রেল সেতু প্রকল্পের কাজও দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে।

2016_03_16_19_54_40_LpBmL4RexoQZD8i1dp5yPXJ8cakZ9n_original

 

বুধবার (১৬ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নীতিমালা বাস্তবমুখী ও যুগোপযোগীকরণ; বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে উপযোগী ইঞ্জিন বা বগি ক্রয়; রেলওয়ের সার্বিক কর্মকাণ্ডের মানোন্নয়ন ও লাইন সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত মাস্টার প্ল্যানের আওতায় ২৩৫টি প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। পাশাপাশি সার্কুলার ট্রেন ও স্প্রিড ট্রেন চালু কার্যক্রম দ্রুতকরণ এবং প্রতিটি রেল স্টেশন সিসিটিভি ক্যামেরা ও স্ক্যানিং মেশিন বসানোসহ হেল্প-লাইন সংযোজন ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে বিভিন্ন তথ্য প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা সুপারিশ করা হয়।

 

এছাড়া বৈঠকে বাংলাদেশ রেলওয়েকে অধিকতর জনমুখী ও আধুনিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে