,

সচেতনতা বাড়ানোর আহ্বান থ্যালাসেমিয়া প্রতিরোধে

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ থেকে ১২ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে হসপিটালস ইন্ডিয়া ও বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের মধ্যে সমঝোতা স্বারক সই অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বক্তারা জানান, বর্তমানে দেশের প্রায় ৫০ হাজার শিশু থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই রোগে ভুগছে। দেশে প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ১০ থেকে ১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই রোগের বাহক। সে অনুযায়ী দেশে প্রায় দেড় কোটির বেশি এই রোগের আক্রান্ত মানুষ।

বক্তারা জানান, সচেতনতাই একমাত্র এই রোগ প্রতিরোধ করতে পারে। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত দুই ব্যক্তি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে এই রোগে আক্রান্ত সন্তান জন্ম রোধ করা সম্ভব। বাবা ও মা উভয়ে এ রোগের জিন বহন করলে সন্তান জন্মের সময় থেকেই থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অধিকাংশ ক্ষেত্রে সন্তান জন্মের দুই বছর পর এই রোগের উপসর্গ হিসেবে প্রচণ্ড রক্তশূন্যতা দেখা দেয়।

blood1458118963

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ভারতীয় বিশেষজ্ঞ ডা. শরৎ দামদর।
ইকবাল সোবহান চৌধুরী থ্যালাসেমিয়া রোগীদের দূর্বিসহ জীবন থেকে পরিত্রাণের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সংবাদ মাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা