,

পাকিস্তানের চেয়ে বাংলাদেশ সীমান্তে বেশি বিএসএফ সেনা মোতায়েন

BSFসবেচেয়ে উচ্চমাত্রার হুমকি বিরাজ করছে ইন্দো-পাক সীমানায়। তা সত্ত্বেও বাংলাদেশ সীমানায় সবচেয়ে বেশি সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে প্রতিবেশি ভারত। বুধবার ভারতের রাজ্যসভায় এ তথ্য জানানো হয়েছে। খবর দ্যা স্টেটসম্যানের।
এক লিখিত প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, ইন্দো-বাংলাদেশ সীমানায় বিএসএফের সর্বমোট ৪৮০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সীমানায় মোতায়েন করা হয়েছে ৪১১টি কোম্পানি।
প্রত্যেক কোম্পানিতে তিন প্লাটুন বিএসএফ সদস্য রয়েছে। আর প্রতি প্লাটুনে রয়েছে প্রায় ৩৫ বিএসএফ সদস্য। একটি কোম্পানি একজন কমান্ডার পরিচালনা করেন। এ কমান্ডার একজন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল হয়ে থাকেন।
এছাড়াও চীনা সীমানায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ১৩৬টি কোম্পানি মোতায়েন করেছে ভারত। অন্যদিকে মিয়ানমার সীমানায় মোতায়েন করা হয়েছে আসাম রাইফেলসের ৬০টি কোম্পানি।
ইন্দো-নেপাল সীমানায় সাসেস্ত্র সীমা বলের (এসএসবি) সর্বমোট ১৬২টি এবং ইন্দো-ভুটান সীমানায় ৯৭টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা