,

কারাগারে আমাকে হত্যার চেষ্টা করেছে সরকার : খুনি ব্রেইভিক

 

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের খুনি আন্দ্রেস ব্রেইভিক আদালতে বিচারের শুনানি চলাকালে বলেছেন, গত পাঁচ বছরের কারাবাসে নরওয়ে সরকার তাকে হত্যার চেষ্টা করেছে। অমানবিক আচরণ করায় তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।তবে নরওয়ে সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আদালতে ব্রেইভিক বলেন, গত পাঁচ বছরে তার সাথে যে পশুর মত আচরণ করা হয়েছে তারচেয়ে তাকে গুলি করে ফেললে সেটা অনেক মানবিক হতো।

2016_03_16_18_47_55_iRBitKMB44koHVYNS4PTf5HjND0oGa_original

ব্রেইভিক ২০১১ সালের জুলাইতে দ্বৈত হামলায় ৭৭ জন মানুষকে হত্যা করেছেন। তিনি প্রথমে অসলোর একটি সরকারি ভবনের সামনে বোমা বিস্ফোরিত করেন এবং গাড়ি চালিয়ে ইউতেয়া দ্বীপের দিকে যান। সেখানে লেবর পার্টির ইউথ ক্যাম্পে শিশুদের উপর গুলি বর্ষণ করেন।

 

৩৭ বছর বয়স্ক খুনি ব্রেইভিকের চার দিনের শুনানির দ্বিতীয় দিন ছিল আজ বুধবার। শুনানির প্রথম দিন আদালতে হাজির হয়ে তিনি বিচারককে হিটলারের কায়দায় সালাম ঠুকেছিলেন। বিচারককে তিনি এও বলেন যে, মৃত্যুর আগ পর্যন্ত নাৎসীবাদের পক্ষে লড়াই চালিয়ে যাবেন।

 

বিচারক হেলেন এন্ডেনায়েস এই অভিযোগের ব্যাপারে রাষ্ট্রপক্ষের কাছে ব্যাখ্যা চাইলে রাষ্ট্রপক্ষ ব্রেইভিকের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তিন কক্ষ বিশিষ্ট তার জেলে লাইব্রেরি ও ব্যায়ামাগার রয়েছে। এছাড়া ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, টিভি, খবরের কাগজ ও খেলাধুলার সরঞ্জাম রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা