,

বিএনপির কাউন্সিলে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

 

 

নিজস্ব প্রতিবেদক : দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।বুধবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র নিয়ে যান বিএনপি নেতারা। এসময় ধানমন্ডি কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন তার বিশেষ সহকারী সৈয়দ আউয়াল শামীম ও মাসুম।

Khaleda Zia-Sheikh Hasina

বিএনপির প্রতিনিধি দলে দলটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম ও যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র নিয়ে যান।উল্লেখ্য, আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দলের নেতৃত্ব দেয়ার জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা