,

এবার হরতাল সুন্দরবন রক্ষায়

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন রক্ষায় দেশের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনগুলোর সভা-সমাবেশ-মানববন্ধন-লংমার্চের পর এবার দেশব্যাপী ২১ মার্চ অর্ধদিবস হরতাল ডেকেছে ‘সর্বজন বিপ্লবী দল’ বলে একটি সংগঠন।বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ হরতাল পালনের আহ্বান জানান দলটির আহ্বায়ক প্রকৌশলী ম. ইনামুল হক।

mangrove-forest-lamu-kenya_d1d9

সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে বিরত থাকার অনুরোধের পাশাপাশি সুন্দরবন রক্ষায় এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ করার আহ্ববান জানানো হয়।সুন্দরবনকে ১৮৭৫ সালে ‘সংরক্ষিত বন’ হিসেবে ঘোষণা দেয়া হয়। সুন্দরবনের ৩২৪ বর্গকিলোমিটার এলাকায় তিনটি বন্যপ্রাণী অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এমন তথ্য তুলে ধরে ম. ইনামুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা বিষয়ক ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ পুরস্কার পেয়েছেন। আর তার হাতেই ধ্বংস হবে সুন্দরবন, এটা মানা যায় না।’সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কৃষিবিদ রফিক চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ লিয়াকত আলী, হাজী মো. শহীদ, তুসার রেহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা