,

তিন শিশুর মৃত্যু হয়েছে সাঁতার না জানায়

 
নিজস্ব প্রতিবেদক : সাঁতার না জানার কারণেই রাজা, বাদশাহ ও সুলতানা নামে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে তাদের পরিবারের লোকজন দাবি করেন।বুধবার দুপুর ১টায় উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর বেমালিয়া নদীর তীর থেকে পুলিশ নিহত তিন শিশুর লাশ উদ্ধার করেন। নিহতরা হলো- রাজা (৫), বাদশাহ (৪) ও সুলতানা (৭)। নিহতরা নাসিরনগরের চাতলপাড়ের রতনপুর এলাকার শওকত আলীর সন্তান। তাদের মা কুলসুম বেগম লেবাননে থাকেন।

2016_03_16_14_00_48_YYBMRn2NPF8y9hpvOIo9J4Q2kwLcQn_original

নিহতের পরিবার সূত্র জানায়, শওকত আলীর বাড়ি সরাইল উপজেলার তেলীকান্দি এলাকায়। পারিবারিক অভাব আর নিজের জায়গা না থাকায় অনেকদিন ধরে তিনি নাসিরনগর এলাকায় ভাড়া থাকতেন। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ১০ মাস আগে শওকত আলীর স্ত্রী কুলসুম বেগম স্বামী সন্তানদের রেখে লেবাননে যান। স্ত্রী বিদেশ চলে যাওয়ার পর শওকত আলী তার সন্তানদের নিয়ে সিলেট এলাকায় কাজের সন্ধানে চলে যায়। সেখানে তিনি পরিবারের খরচ যোগানোর জন্য রিকশা চালাতেন।

 

২৫ ফেব্রয়ারি শওকত আলী তার তিন সন্তানদের নিয়ে বোনের বাড়ি নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের রতনপুরে বেড়াতে আসেন। সেখানেই তিনি আবার ফেরিওয়ালার ভ্রাম্যমাণ ব্যবসা শুরু করেন। রাজা, বাদশাহ ও সুলতানা সেখানেই থাকত। মঙ্গলবার বিকেল তিনটায় বাড়ির পাশের বেমালিয়া নদীতে গোসল করতে যায় তিন শিশু। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে এলাকাবাসী বেমালিয়া নদীর তীরে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত তিন শিশুর লাশ উদ্ধার করেছে।

 

নিহত তিন শিশুর ফুফু ফুলবানু বাংলামেইলকে জানায়, দুপুরে তিনজনই গোসল করার জন্য নদীতে যায়। তাদের কেউ সাঁতার জানত না। যাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।নিহত তিন শিশুর বাবা শওকত আলী বাংলামেইলকে জানায়, আমার সন্তানদের নিয়ে ২০ দিন আগে আমি নাসিরনগরে আসি। আমার তিন সন্তানই সাঁতার কাটতে জানত না। আমার ধারণা তারা গোসল করতে গিয়েই পানিতে তলিয়ে যায়।

 

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বাংলামেইলকে জানায়, দুপুরে এলাকাবাসী নিহত তিন শিশুর মরদেহ বেমালিয়া নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নিহত তিন শিশুর লাশ উদ্ধার করেছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনের অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে