,

‘বঙ্গবন্ধুর জন্মদিন যারা পালন করবে না তারা কুলাঙ্গার’: ত্রাণমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যারা পালন করবে না, তারা বাংলাদেশের কুলাঙ্গার ও স্বাধীনতার শত্রু বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

maya1

মায়া বলেন, ‘যারা জাতির পিতার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাবে না, জন্মদিন পালন করবে না, তারা স্বাধীনতার শত্রু। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না’।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, বাংলাদেশ স্বাধীন হতো না, সেই মহামানবের জন্মদিন বৃহস্পতিবার। আমরা সবাই সেদিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব। সকালে তার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাব’।

 

নগর আওয়ামী লীগের এই নেতা নেতা-কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৭ মার্চ সকালে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাব। সেখানে সবাই উপস্থিত হবেন। দুঃখের বিষয় সকালের এই কর্মসূচিগুলোতে নেতা-কর্মীদের খুব একটা দেখা যায় না। আপনারা যারা এখানে আছেন তারা হাত তুলুন কে কে যাবেন?’

 

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উদ্দেশে মায়া বলেন, ‘যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা দিয়ে প্রশ্ন তোলে তাদের বিচার একদিন হবেই।এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নেতা-কর্মীদের উদ্দেশে নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের ঘরে ঘরে পাহারা দিতে হতো, এই দুশমনদের হাত থেকে দেশকে রক্ষা করতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা