,

বাংলাদেশকে ২০২ রানের টার্গেট পাকিস্তানের (সরাসরি দেখুন)

pak-banইডেন গার্ডেনসের ব্যাটিং সহায়ক পিচে বেশ ভালোই নাকাল হতে হলো বাংলাদেশের বোলারদের। আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ২০১ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। এই রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে সর্বোচ্চ ১৬৬ রান তাড়া করে। এবছরের শুরুতেই সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জিতেছিল বাংলাদেশ। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ১৬৫ রান তাড়া করে। পাকিস্তানের বিপক্ষে আজ জিততে হলে বাংলাদেশকে শুধু রান তাড়া করারই না, গড়তে হবে টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯০ রান করেছিল বাংলাদেশ।
টস হেরে বল করতে নেমে কখনোই খুব বেশি স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওভারে দুই পেসার তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন দিয়েছিলেন ২৫ রান। তৃতীয় ওভারে স্পিনার এনেই সাফল্য পেয়েছিলেন মাশরাফি। ১৮ রান করা সারজিল খানকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত সানি। তখন মনে হয়েছিল স্পিনাররাই হয়তো বেশি সাফল্য পাবেন। কিন্তু দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।
এশিয়া কাপে দলের বাইরে থাকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই শেহজাদ খেলেছেন ৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস। ১৪তম ওভারে সাব্বিরকে উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন এই পাকিস্তানি ওপেনার। শেহজাদকে ফিরিয়েও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। তৃতীয় উইকেটে আবার ১৭ বলে ৪২ রানের ঝড়ো জুটি গড়েছিলেন হাফিজ ও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। ১৭তম ওভারে সানির বলে বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ ধরে হাফিজকে সাজঘরমুখী করেছিলেন সৌম্য সরকার। ৪২ বলে ৬৪ রানের ইনিংস এসেছে হাফিজের ব্যাট থেকে। তবে আফ্রিদি শেষপর্যন্ত ভুগিয়েছেন বাংলাদেশকে। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪টি ছয় ও ৪টি চার মেরে করেছেন ১৯ বলে ৪৯ রান।
ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারলেন না তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দলে ফিরেছেন আরাফাত সানি। বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার ও এক স্পিনার দিয়ে। পাকিস্তান দলেও তিন পেসারের সঙ্গে আছেন একজন স্পেশালিস্ট স্পিনার। মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে দলে এসেছেন বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম।
বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ:
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

https://www.youtube.com/watch?v=uq736Yb6360

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে