বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন তামিমের গল্প

2015_10_20_14_24_34_NdZcS3isTYEknBvyrVUluN6am2kWEd_originalস্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের খান পরিবারের এক ছেলে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের সাথে ২০০৫ সালে ১৬০ স্ট্রাইক রেটে ৭১ বলে ১১২ রান সংগ্রহ করে। সেই সময়ে বাংলাদেশের কেউ হরিজন্টাল ব্যাটে এত ভালো খেলত কিনা সন্দেহ আছে। তার উপর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খ্যাপাটে ব্যাটিং ছিল দেশের ক্রিকেটে চিন্তার বাইরের দৃশ্য।
তার ঠিক দুই বছর পর, ২০০৭ এর দিকে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ১৭ বছর বয়সী সেই তরুন এক মারকুটে ওপেনারের আগমন ঘটে বাংলাদেশ ক্রিকেটে, তিনি তামিম ইকবাল খান। শুরুটা হয়েছিল ২০০৭ সালের ০৯ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১৪ রানের জয় দিয়ে।
বিশ্বকে নিজের আগমনী বার্তা জানান পোর্ট অফ স্পেনে সেই বিখ্যাত বাংলাদেশ-ভারত ম্যাচের দিন। জাহির-মুনাফদের দুঃস্বপ্ন হয়ে উঠা ১৭ বছর বয়সী তামিমের বেধড়ক পিটুনিতে মাটিতে নেমে আসে ভারতের অহংকার।
ফর্মের তুঙ্গে থাকা জাহির খানকে ডাউন দ্যা উইকেটে এসে বাউন্ডারি ছাড়া করা শট বাংলার ক্রিকেটপ্রেমীদের মনে চিরদিনের জন্য গেঁথে দিয়েছেন তিনি। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ষাটের ঘরে স্ট্রাইক রেটে দুই ইনিংসেই অর্ধশতক! স্ট্রোক প্লের অসাধারণ উদাহরন দেখলো কিউই বোলাররা। তখন থেকেই ধিরে ধিরে একাই পাল্টে দিচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ধরন।
এরপর আসলো সেই হারারের মহাকাব্য। সম্মান বাঁচানোর সিরিজে চার্লস কভেন্ট্রি করলো ১৯৪ রান। লক্ষ্য দাঁড়ালো ৩১২ রান! কিন্তু তামিম
করলেন ১৫৪ রান। জয় পেলো বাংলাদেশ। ততদিনে দেশের সেরা ওপেনার খেতাবটা নিজের করে নিলেন তামিম।
বাকি ছিল বিশ্বমোড়লদের অহংকার দুমড়ে মুচড়ে দেয়া। ২০১০ এ ৭১ বলে ৮৫ রান করে টেস্টে এক সেশনে শতক করার কাছাকাছি গিয়ে স্বপ্ন ভঙ্গ হলো। কিন্তু ইতিহাস গড়ার জন্য বড় মঞ্চকেই বেছে নিলেন তামিম। জেফ্রি বয়কটের ‘অযৌক্তিক’ সিরিজে তামিম জন্ম দিলেন লর্ডস আর ম্যানচেস্টারের ইতিহাস। থমকে দিলেন পিটারসন, অ্যান্ডারসনদেরকে।
বাংলাদেশ তখন চেয়ে থাকতো তামিমের ‘সিএ’ ব্যাটের দিকে। ফর্মহীনতায় থাকা সময়গুলোতে সবার থেকে একটু বেশিই সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু জবাব তিনি দিয়েছেন। নানা বিতর্ক পেরিয়ে ২০১২ সালে এশিয়ার সেরা হওয়ার দৌড়ে টানা চার ফিফটি। তামিমের সেই গুণতি প্রদর্শন সমর্থকদের মনে গেঁথে গেছে আজীবনের জন্য।
২০১৫ কি ভোলার মত? বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রানের এতো বড় টার্গেটে তামিম করলেন স্মরণীয় ৯৮। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুই শতক কি ভুলে যাওয়ার মত? ১৬ বছরের আক্ষেপ, পাকিস্তানকে পরাজিত করার স্বাদ পেলো তামিমের ব্যাটেই। একই সিরিজে খুলনার টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম আঁকলেন ২০৬ রানের মহাকাব্য।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তামিম ছিলেন কিছুটা অচেনা। কোচ হাথুরু ও সালাউদ্দদিনকে নিয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেললেন তামিম। লেগ সাইডের দুর্বলতা কাটিয়ে নিজেই হয়ে উঠলেন লেগ সাইডে ফ্লিক শটের মাস্টার। নিজের খেলায় যোগ করেলেন ৩৬০ ডিগ্রির আবহ। সুফল পেলেন বিপিএল-পিএসএলে। একই ধারায় তুলে নিলেন টি-টুয়েন্টি ক্রিকেটে নিজের এবং বাংলাদেশের প্রথম শতক।
পৌঁছে গেছেন তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেটের রানের চূড়ায়। পরিণত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের আইকনে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যাট হাতেই দিয়েছেন সমালোচকদের সমুচিত জবাব। ফিরে আসাতে বিশ্বাসী তামিম বার বার ফিরে এসেছেন। ভুল প্রমান করেছেন বিশ্বকে। একজন ক্রিকেট সমর্থক হিসেবে বারবার ফিরে আসা তামিমকেই দেখতে চাইব সব সময়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান