বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫% শিক্ষার্থী পড়ছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে

UGC-Chairman-addressingডেস্ক রিপোর্ট : উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নরত মোট ছাত্রছাত্রীর ৩৫% লেখপড়া করছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, উন্নত বিশ্বে ব্যাপক হারে শিক্ষা খাতে বিনিযোগ বাড়ছে। পক্ষান্তরে আমরা সমগ্র শিক্ষা খাতে জিডিপির মাত্র ২.৩% ব্যয় করি। এরমধ্যে উচ্চশিক্ষা খাতে ব্যয় হয় মাত্র ০.৭৩%। তবে এ কথা সত্য যে, সম্পদের সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশের উচ্চশিক্ষার বিস্তৃতি উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সরকারের ইতিবাচক ভূমিকার কারণে মাত্র ৮ বছরে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা ৮ লক্ষ থেকে প্রায় ৩২ লক্ষে উন্নীত হয়েছে। তবে উচ্চশিক্ষার বিস্তৃতির সঙ্গে গুনগতমান উৎকর্ষ সাধিত না হলে কোন ক্ষেত্রেই আমরা সফলতা অর্জন করতে পারবো না।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসনে, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রার কতৃক ডীন ও পরিচালকবৃন্দের কাছে স্ব স্ব অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপস্থাপন এবং সংশ্লিষ্ট ডীন ও পরিচালক কতৃক আনুষ্ঠানিকভাবে নতুন নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান