,

নাসিরনগরে নিখোঁজের একদিন পর তিন ভাইবোনের মৃতদেহ উদ্বার (ভিডিও)

brammon-bariaনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড়ে নিখোজের একদিন পর তিন ভাই বোনের মৃতদেহ নদী থেকে উদ্বার করা হয়েছে। নিহতরা হচ্ছে সুলতানা (৭) বাদশা (৫) রাজা (৪)। সুলতানা, রাজা ও বাদশা চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়ার শওকত আলীর সন্তান।নাসিরনগর থানার ওসি আবদুল কাদির জানান, গতকাল মঙ্গলবার দুপুরে এই তিন ভাইবোন গোসল করতে নদীতে যায়। কিন্ত বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে আজ দুপরে তিন ভাইবোনের মৃতদেহ ভেসে উঠলে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী লাশ উদ্বার করে।
চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহাদ জানান, শওকত আলী সিলেটে ফেরী করে ব্যবসা করেন। তার স্ত্রী থাকে লেবাননে। তাই তাদের তিন সন্তান রতনপুরের পূর্বপাড়ায় তার বোনের বাড়িতে থাকতো। গতকাল দুপুরে মেঘনা নদীর শাখা নদী বেমালিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। আজ দুপুরে নদী থেকে তাদের মৃতদেহ উদ্বার করা হয়।

https://www.youtube.com/watch?v=wukBdf_njv8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে