,

‘আমার গর্ভে আফ্রিদির সন্তান’

19534নিউজ ডেস্ক : সম্পর্কের কথা ফাঁস হয়েছিল আগেই। এবার পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন ঘোষণা করে হইচই ফেলে দিলেন ভারতীয় মডেল আর্শি খান। ভারতীয় গণমাধ্যমগুলো আজ এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে আর্শি বলেছেন, আমি তিন মাসের গর্ভবতী এবং আমার গর্ভজাত ওই সন্তানের বাবা স্বয়ং আফ্রিদি। সাক্ষাত্‍কারে সুন্দরী বলেছেন, বেশ কিছু দিন আগেই তাঁকে পত্নী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পাক তারকা। তবে নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় পরস্পরের সঙ্গে ঘন ঘন দেখা করতে পারছিলেন না।

সম্প্রতি টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে আফ্রিদি মন্তব্য করেন, ভারতের মতো ভালোবাসা নিজের দেশেও তিনি পাননি। অর্শির দাবি, এই কথা বলে আসলে তাঁর প্রতিই ইঙ্গিত করেছেন পাক ক্যাপ্টেন। উল্লেখ্য ২০১৫ সালে টুইটারে শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জানিয়েছিলেন আর্শি খান।

কিছু দিন আগে এক ভিডিও ফুটেজ মারফত আফ্রিদিকে ‘আই লাভ ইউ’ বলেছেন আর্শি। সেই সঙ্গে প্রেমিকের প্রতি তাঁর বার্তা, ‘যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গ পেতে পাকিস্তান যাচ্ছি।’ শুধু তাই নয়, হিন্দি সিনেমার হিট গানের অনুকরণে তাঁকে ওই ভিডিওতে গাইতে শোনা গেছে, ‘আর্শি বদনাম হুই, আফ্রিদি তেরে লিয়ে…’।

উল্লেখ্য, আফগানিস্তানের মেয়ে আর্শি খান। চার বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি ভোপালে পাকাপাকি বসবাস করতে শুরু করেন। বর্তমানে পেশাগত কারণে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। সুত্রে-কালেরকন্ঠ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা