,

পাকিস্তান ১৯০টি যুদ্ধবিমান কিনবে

 

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের মধ্যে ১৯০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে পাকিস্তান। কারণ দেশটির বিমানবহর থেকে একই সংখ্যক যুদ্ধবিমান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর তাই নতুন বিমান কেনার লক্ষ্য স্থির করেছে ইসলামাবাদ। একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়েছে।

bff95e6fd4a99c1bb4ddc969ad266580-56e8da1106bc2

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান আরও ১০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।এর আগে, সাপ্তাহিক জেন’স ডিফেন্স এক প্রতিবেদনে বলেছে, বাড়তি ১০টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে যদি চলমান আটটি এফ-১৬ বিমান কেনার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়।গত সপ্তাহে মার্কিন সিনেট পাকিস্তানের কাছে বিমান বিক্রি বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এরপর আটটি বিমান কেনার প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত।

 

মার্কিন সিনেটরদের কাছ থেকে শক্ত বিরোধিতার মুখে পড়ার কারণে অন্য বিমানগুলো রাশিয়া অথবা ফ্রান্স থেকে কেনা হতে পারে বলে জানান পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা।তিনি বলেন, ফ্রান্সের বিমান অনেক বেশি দামি। সেক্ষেত্রে রাশিয়ার বিমান মানে ভালো; কিন্তু দাম অতটা চড়া নয়। ফলে পাকিস্তানের বিমানবহরে আগামীতে বহুসংখ্যক রুশ নির্মিত যুদ্ধবিমান দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর