,

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি জাবিতে র‌্যাগিং বন্ধ হোক

 

 

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে নবাগত শিক্ষার্থীদের হয়রানি বন্ধে প্রশাসনের উদ্দেশ্যে ১৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এসব দাবি তুলে ধরা হয়।

 

d90b3e01ac00d01ea8011c039f1d2442-
দাবিগুলোর মধ্যে-২৫ মার্চের মধ্যে হলের বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ,হলে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা,নিপীড়নকারীদের প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা,জড়িতদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া,গণরুম বাতিল করা,শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক বা একাধিক টিম গঠন করে র‌্যাগিং প্রতিহত করা প্রভৃতি।
র‌্যাগিংয়ের কারণ হিসেবে প্রশাসনের বদলে আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্তৃত্ব ও আবাসন সংকটকেই দায়ি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ইমরান নাদিম।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন,প্রশাসন হলগুলোকে ক্ষমতাধর ছাত্র সংগঠনের বড় ভাইদের কাছে অলিখিত ইজারা দিয়েছে। আর সেকারণেই র‌্যাগিংয়ের মতো অপরাধ ঘটছে। ঐক্যকদ্ধ হওয়া ছাড়া এই অপরাধ নির্মূল করা সম্ভব না।
.
.
দর্শন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাইহান রাইন বলেন,র‌্যাগিং বন্ধের ব্যাপারে প্রশাসন একেবারেই আন্তরিক নন। প্রশাসন আগে থেকে র‌্যাগিংবিরোধী কোনও পদক্ষেপও নেয়নি।

 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা,দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা