,

মেয়েকে অপহরণের চেষ্টা, ঠেকাতে গিয়ে বাবা খুন

 

 

নিজস্ব প্রতিবেদক : নারায়রণগঞ্জের ফতুল্লায় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের ৭ জনকে আটক করেছে।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফতুল্লার ওসি কামাল হোসেন জানান।নিহত মনিন্দ্র চন্দ্র ফতুল্লার রঘুনাথপুর এলাকার বাসিন্দা।

narayanganj-

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, একটি মাইক্রোবাসে করে এসে আট যুবক মনিন্দ্র চন্দ্রের বড়িতে ঢোকে এবং তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

 

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি মনিন্দ্রের মেয়ের সঙ্গে ঢাকার শ্যামপুরের তুহিন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিন্দ্র কিছু দিন আগে মেয়ের বিয়ে ঠিক করেন। এই খবরে তুহিন দলবল নিয়ে তাকে তুলে আনতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।ঘটনার পরপরই এলাকাবাসী তুহিনের সাত সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে। তবে তুহিন পালিয়ে যায় বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও হামলাকারীদের মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে