,

দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : মন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। একই সঙ্গে তিনি সাংবাদিকদের আবাসন সমস্যা দ্রুততার সঙ্গে সমাধানেরও আশ্বাস দেন।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী-মুজিবুল-হক

সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে এ মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরাই দেশের সঙ্কটকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের আবাসন সমস্যাটা অনেক দিনের। আমি আশা করি, এর সমাধান খুব দ্রুততার সঙ্গেই করা হবে। আমি সবসময়ই সাংবাদিকদের অধিকার আদায়ের সচেষ্ট আছি। সাংবাদিকদের জন্য নতুন করে আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো।’

 

বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল সোবাহান চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর আমাদের সব মতাদর্শ ভুলে এক হয়ে কাজ করতে হবে।’বিভিন্ন সঙ্কট মোকাবেলায় পাশাপাশি আমাদের নিরাপত্তা, মর্যাদা রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

 

সাংবাদিক তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য আরো দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা