,

বিমান বন্দরেই দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

Rajshahiনিউজ ডেস্ক : রাজশাহীর শাহমখদুম বিমান বন্দরে গ্যালাক্সি একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বিমাটিরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. গোলাম মোস্তফা জানান, প্রশিক্ষণ বিমানটি ল্যান্ড করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ হাতহতও হয়নি।
রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত প্লেনটির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছে। রানওয়ে থেকে ছিটকে পড়েলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রশিক্ষণ প্লেনটি। সেফাতুর রহমান বলেন, সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ প্লেনটি উড্ডয়ন শেষ করে ল্যান্ড করছিল।
ল্যান্ডিংয়ের পর ইউটার্ন নিতে গিয়ে রানওয়ে থেকে সরে মাটিতে নেমে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে গিয়ে এয়ারক্রাফটি উদ্ধার করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ প্লেনটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ছিল। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে একাডেমির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে বৈমানিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এর আগে ২০১৫ সালের ০১ এপ্রিল দুপুরে ওই বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়। এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান হৃদি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক ক্যাপ্টেন শাহেদ কামাল। পরে তারও মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা