,

জন্মনিয়ন্ত্রণ পিলে স্ট্রোকের ঝুঁকি মোটা নারীদের

womenpic_105770স্বাস্থ্য ডেস্ক : অতিরিক্ত ওজনের যেসব নারী জন্মনিয়ন্ত্রণ পিল খায় তাদের বিরল এক ধরনের স্ট্রোকের ঝুঁকি থেকে যায়। নতুন এক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

গবেষণায় বলা হয়, মেদবহুল নারী যারা জন্মনিয়ন্ত্রণ পিল খান তাদের সেরিব্রাল ভিনাউস থ্রোমবসিস(সিভিটি-মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা) সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ গুণ বেশি।

সিভিটি বা মস্তিষ্কের শিরায় রক্তজমাট বাঁধার এই বিরল রোগটি সাধারণত মানুষের মধ্যে কম দেখা যায়। সাধারণত ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। বিশেষ করে গর্ভবতী নারী অথবা গর্ভনিরোধক হরমোনাল থেরাপি গ্রহণ করে এমন নারীদের। তবে যেসব নারী বা পুরুষরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী খান না তাদের ক্ষেত্রে স্থূলতার সঙ্গে সিভিটির কোনো যোগসূত্র খুঁজে পাননি গবেষকরা।

নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন এম কোটিনহো বলেন, স্থূলকায় নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঙ্গে সিভিটির ঝুঁকি বৃদ্ধির যোগসূত্র পাওয়া গেছে। তাই অতিরিক্ত ওজনের নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার পরামর্শ দিতে চিকিৎসকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা