,

অ্যানোনিমাসের ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের বিরুদ্ধে

 

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে হ্যাকারদের দল ‘অ্যানোনিমাস’। ট্রাম্পের ব্যক্তিগত ওয়েব সাইট বন্ধ করে দেয়া এবং তার গোপন বিষয় ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে দলটি।ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় বাছাই পর্বে এগিয়ে থাকা ট্রাম্পের কর্মকাণ্ড এবং কথাবার্তাকে ‘অত্যন্ত বিরক্তিকর’ হিসেবে আখ্যায়িত করেছে হ্যাকাররা। এতে বলা হয়, ‘আপনার অসঙ্গত এবং ঘৃণ্য প্রচারণা শুধু যুক্তরাষ্ট্রকেই মর্মাহত করেনি, আপনি আপনার আতঙ্কজনক কর্মকাণ্ড এবং ভাবনা দ্বারা পুরো পৃথিবীকে মর্মাহত করেছেন।

2016_03_15_16_57_03_7N0lcZ7t4Jx06TPbyiUfXqRmPkP4CJ_original

ভিডিও বার্তায় আরো বলা হয়, ‘আপনি তাই বলে যাচ্ছেন যা আপনার শ্রোতারা শুনতে চাচ্ছে। কিন্তু বাস্তবে আপনি নিজের লোভ আর ক্ষমতা ছাড়া আর কোনো কিছুর পক্ষেই কথা বলছেন না।’ এতে কম্পিউটার আছে এমন প্রত্যেককেই ট্রাম্প বিরোধী যুদ্ধে অ্যানোনিমাসের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানানো হয়।ভিডিও বার্তার শেষে বলা হয়, ‘এটা শুধু একটা সতর্কতা নয়। এটা সর্বাত্মক যুদ্ধের একটা ঘোষণা। ট্রাম্প বিরোধী অভিযান শুরু হলো। আমরা অ্যানোনিমাস। আমরা সৈন্যবাহিনী। আমরা গোপন নই।

 

তবে ট্রাম্পের বিরুদ্ধে এটাই অ্যানোনিমাসের প্রথম কোনো হুমকি নয়। এর আগে ২০১৫ সালের ‍ডিসেম্বরে মুসলিম বিদ্বেষী এক বক্তব্যের সূত্রধরে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস তার মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ার নিউইয়র্ক সিটি’ নামের এক পাঁচ তারকা হোটেলের ওয়েবসাইট অচল করে দিয়েছিল।

 

অবশ্য শুধু ট্রাম্প নয়, জঙ্গী সংগঠন আইএসএসের বিরুদ্ধেও সাইবার যুদ্ধ ঘোষণা করেছে অ্যানোনিমাস। ইন্টারনেট থেকে আইএসের নিশানা মুছে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে এখন পর্যন্ত অল্প কিছু আইএস অ্যাকাউন্ট ও কয়েকটি প্রোপাগান্ডা সাইট ডাউন করে দেয়া ছাড়া তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা