,

পুলিশের ঘোড়ার উপর চড়াও বিজেপি নেতা

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরকান্দে একটি প্রতিবাদ সভা চলাকালে ক্ষমতাসীন দল বিজেপির একজন রাজনীতিবিদ হঠাৎ করে পুলিশের একটি ঘোড়ার উপর হামলা করেন। এই ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ।

2016_03_15_19_01_20_vCBMP6GghWlyGhtjt61N20ev2L05XW_original

গণেশ যোশী নামের ওই সংসদ সদস্য একটি লাঠি নিয়ে পুলিশের ঘোড়ার উপর চড়াও হন। ঘোড়াটির নাম শক্তিমান। লাঠির আঘাতে শক্তিমানের শরীরের বেশ কয়েকটি জায়গা থেতলে গেছে। কয়েকটি সংবাদে এও বলা হয় যে, তার পা মচকে গেছে।গণেশ যোশী বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বিবিসিকে বলেন, ‘হাতে লাঠি উঁচিয়ে থাকা যে ছবিটি বা ভিডিও ক্লিপের অংশটি সংবাদ মাধ্যম প্রচার করছে তার সাথে ঘোড়াকে আঘাত করার কোনো সম্পর্ক নেই।’

 

তিনি বলেন, ‘ঘোড়ার পিঠের জিন ধরে কেউ একজন টান দিলে ঘোড়াটি পড়ে যায় এবং একটি পা মুষড়ে যায়।’ সোমবার উত্তরকান্দার রাজধানী দেহরাদুনে কংগ্রেসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা চলাকালে ঘটনাটি ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা