,

অর্থচুরিতে দায় নিতে হবে সরকারকেও

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় কেবলমাত্র গভর্নরকে দায়ী করলেই হবে না। গভর্নরের ওপর মন্ত্রী, তার উপর সরকার রয়েছে। এ ঘটনার জন্য সরকারের পদত্যাগ করা উচিত।’

hannan shah d_95324

মঙ্গলবার দুপুরে কাউন্সিলস্থল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।ফিলিপাইনের ইংরেজি দৈনিক দ্য ইনকোয়ারারে প্রকাশিত তথ্যানুযায়ী ১০১ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ কোটির সমান। কিন্তু হান্নান শাহ দাবি করেন এ অর্থের পরিমাণ আরো বেশি। তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, সেই অনুযায়ী যে টাকা চুরি হয়েছে তা ৮শ মিলিয়ন ডলার যা ৬ হাজার ৪শ কোটি টাকার সমান।’

 

হান্নান শাহ বলেন, ‘গভর্নরকে একা দায়ী করলে হবে না। এর উপর মন্ত্রী সরকার আছে। দেশের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’তিনি বলেন, ‘ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজোশ না হলে এত বড় চুরি সম্ভব হতো না। সরকার এর দায় এড়াতে পারে না। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।’

 

অভিযোগের ফাঁসিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপর ঝুলিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে শৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাবেক এ সেনা কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা