,

খালেদা জিয়া হারিকেন দিয়েও প্রার্থী খুঁজে পাচ্ছেন না

 
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি প্রার্থীদের অবস্থান প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ইউপি নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়া হারিকেন দিয়েও নিজ দলের চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাচ্ছেন না। কারণ, খালেদার অপকর্মের কারণে বিএনপির সকল প্রার্থী পানিতে ডুবে গেছে।’মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মুজিব সেনা পরিষদ’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

2016_03_15_17_02_08_tUw3NmbxzAwYjivxqeIeq4aYfPZM05_original

বিএনপির আসন্ন কাউন্সিলের সমালোচনা করে মায়া বলেছেন, ‘রাজনীতে বিএনপি এখন সম্পূর্ণ অস্থিত্বহীন। কাউন্সিলে কী করা হবে তা বলার অপেক্ষা রাখেনা, তাদের (বিএনপির) কাউন্সিল মানেই নতুন বোতলে পুরনো মদ ঢুকানো।’তিনি বলেন, ‘দুর্নীতিবাজ চিহ্নিত খুনি আর ষড়যন্ত্রকারীদের আড্ডা হচ্ছে বিএনপি। কিভাবে হাসিনাকে হত্যা করতে হবে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে হবে- সে পরিকল্পনা করাই বিএনপির রাজনীতি। তাদের কাউন্সিলে নতুন কিছু আশা করা যায় না। খুনিদেরকেই তারা প্রাধান্য দিয়ে থাকে।’

দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ষড়যন্ত্র করে যদি কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে চায়- তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।’২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনি (খালেদা) বাস মিস করে ফেলেছেন। এখন আর দিন-রাত দৌড়েও সে গাড়িতে চড়তে পারবেন না। জনগণের কাছে ক্ষমা চান, তারপর ১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন।’

আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দীন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ ও সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে