বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নদী হত্যা করলে জীবন বিপর্যস্ত হবে’

 

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে বড়াল নদী উদ্ধার ও সংরক্ষণে সোমবার বিকেল ৫টায় পাবনার চাটমোহরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলাদেশের সমৃদ্ধি নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীকে হত্যা করা হলে জাতীয় জীবন বিপর্যস্ত হবে। নদী যদি প্রাণ পায় তাহলে সেটা মানুষের কল্যাণে আসবেই।
Abdullah-Abu-Sayeed-3-284x300
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)ও বড়াল রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন, নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বাপা’র সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক ভাষাসৈনিক অ্যাডভোকেট গৌরচন্দ্র সরকারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাপা’র সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মতিন, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, বেসরকারি সংগঠন রুলফাও’র নির্বাহী পরিচালক আফজাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বড়াল নদী উদ্ধারে সাধারণ মানুষ ও সরকার দু’পক্ষই পজিটিভ। সুতরাং বড়াল উদ্ধারে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এনে বড়ালকে চালু করা গেলে রক্ষা পাবে নদী পাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য। বক্তারা বলেন, সরকার নদী উদ্ধারে নদী কমিশন গঠন করলেও তার শক্তি নিয়ে সন্দেহ আছে। তবে বড়াল আন্দোলনের সফলতা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। তাহলে একদিন চলনবিলও রক্ষা করা সম্ভব হবে।

গণসমাবেশে চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ থেকে বড়াল উদ্ধারে চলনবিলের ১৪টি উপজেলার এক লাখ মানুষের স্বাক্ষর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। এর আগে বেসরকারি সংস্থা হারডো কার্যালয়ে বড়াল ও চলনবিল পাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বড়াল ও চলনবিল উদ্ধার বিষয়ে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও ডা. আব্দুল মতীন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান