,

২১ জেলার ফেরি যোগাযোগ বন্ধ ভোলার সঙ্গে

 

নিজস্ব প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীতে ভাঙনের ফলে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এটি ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সহজ যোগাযোগের রুট।সোমবার বিকেল থেকে প্রবল জোয়ারে ঘাটের বেশ কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

bhola1457991216

এতে উভয় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন প্রায় দেড় কিলোমিটার ছাড়িয়ে যায়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী ও পরিবহণ শ্রমিক।ঘাটের ইনচার্জ আবু আলম জানান, মেঘনার প্রবল জোয়ারের কারণে এ নৌরুটের ভোলা অংশের ইলিষা এলাকায় ঘাট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় ঘাট ভেঙে পড়তে পারে। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।এ ব্যাপারে সোমবার বিকেলে বিআইডব্লিটিএর নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির ঘাট পরির্দশন করে ২৪ ঘণ্টার মধ্যে মেরামতের আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা