,

পরীক্ষা শেষ, দোয়া চাইলেন তাসকিন

zxtস্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাঁর বিপক্ষে। স্বাভাবিক কারণে পরীক্ষার মুখোমুখি হতে হবে পেসার তাসকিন আহমেদকে, তা আগেই অনুমেয় ছিল। তাই বাছাইপর্বের খেলা শেষেই ধর্মশালা থেকে তিনি পাড়ি জমান চেন্নাইতে।
সোমবার রাতেই চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেনও তাসকিন। পরীক্ষা দেওয়ার পর এই ডানহাতি পেসার আশাবাদী, আবার স্বরূপে ফিরবেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে তেমনই আশাবাদের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের এই তরণি পেসার, ‘পরীক্ষা শেষ, কয়েকদিন পরই ফল পাওয়া যাবে। ইনশাল্লাহ, আমি ঠিক আছি। আমার জন্য দোয়া করবেন সবাই।’
তাসকিনের সঙ্গে স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ করেছিলেন আম্পায়াররা। তিনিও গত শনিবার চেন্নাইতে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন।
সধারণত পরীক্ষার ফল পেতে ১৪ দিন দিন অপেক্ষা করতে হয়। কিন্তু আইসিসির কোনো টুর্নামেন্ট চলাকালীন এই পরীক্ষা দিতে হয়েছে বলে, হয়তো সাত দিনের মধ্যে ফল পাওয়া যেতে পারে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা