বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে তিন হাজার কোটি টাকার গড়মিল

download (71)সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের গত ছয় অর্থবছরের হিসাবে তিন হাজার ১৩৮ কোটি ৩৮ লাখ টাকার গড়মিল পাওয়া গেছে। আর্থিক বিধি অনুসরণ না করা, চুরিসহ বিভিন্ন কারণে এসব গড়মিল হয়েছে।আজ মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে  এ তথ্য জানিয়েছে খোদ তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শওকত আলী।
কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে তিতাস গ্যাস ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত ২১২টি অডিট আপত্তির কথা জানায়। কমিটি দ্রুত এসব অডিট আপত্তি নিষ্পত্তি করার সুপারিশ করেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের বলেন, এত বিশাল পরিমাণ অডিট আপত্তি গ্রহণযোগ্য নয়। কমিটি দ্রুত অডিট আপত্তিগুলো নিষ্পত্তি করে জানাতে বলেছে।

সংসদীয় কমিটির বৈঠকে কার্যপত্র থেকে জানা যায়, তিতাস গ্যাসের  ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ২১২টি অডিট আপত্তির সঙ্গে মোট জড়িত অর্থের পরিমাণ তিন হাজার ১৩৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকা।এ ছাড়া ১৯৭২-৭৫ থেকে ২০০৯-১০ পর্যন্ত ৩৭২টি অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ছয় হাজার ৪৩৮ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকা।বৈঠকে জানানো হয়, তিতাস গ্যাস কোম্পানি বর্তমানে ১২ হাজার ৮৮৯ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৩০ জুন ২০১৫ পর্যন্ত ১৮ লাখ ৯৭ হাজার ৩১৭ জন গ্রাহককে সেবা দিয়েছে। অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৯৯টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানের মাধ্যমে প্রায় ৩১৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কমিটি ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমিয়ে আনার সুপারিশ করে। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে যেসব অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। গত পাঁচ বছরে বিপুলসংখ্যক অডিট আপত্তি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন করে প্রাপ্ত বিপুল আয়তনের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান করে অব্যাহত চাহিদা পূরণ করার ওপর গুরুত্ব আরোপ করে কমিটি। বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও আবদুর রউফ অংশ নেন

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান