,

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

2016_03_15_15_48_20_7V5tUuInAdOMteSn6T5Yhc7cRQllIP_originalস্পোর্টস ডেস্ক : আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মেয়েদের টি২০ বিশ্বকাপের পর্দা উঠছে। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ইতোমধ্যে টস নামক ভাগ্য পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপরদিকে টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিক ভারত।

প্রসঙ্গত, বাংলাদেশের মেয়েরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপে খেলছেন। বছর দুয়েক আগে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বমঞ্চে খেলেছিলেন জাহানারা-সালমারা। এবার তাদের মূলপর্বে খেলতে হয়েছে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে। ভারতে চলমান বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এখানে জাহানারাদের প্রতিপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারত।

মূলপর্বের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জাহানারার দল শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওই ম্যাচে আয়ারল্যান্ডকে সালমা-আয়েশারা উড়িয়ে দেন ৮ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশের একাদশ: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান, শারমিন আকতার, সানজিদা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মণ্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আকতার ও খাদিজাতুল কুবরা।

ভারতের একাদশ: মিথিলা রাজ (অধিনায়ক), ভেলাস্বামী ভানিথা, স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কাউর, বেদ কৃষ্ণমূর্তি, আনুজা পাতিল,  ঝুলন গোস্বামী,  শিখা পান্ডে,  সুষমা ভার্মা, পুনম যাদব ও রাজেশ্বরী গায়াক্বাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা